BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
দুই সপ্তাহ পর আবারও গণভোটের সংশোধিত ফল প্রকাশ, কমলো ১০ লাখ ৭৩ হাজারের বেশি ভোট
বাংলা একাডেমির মনোনয়ন তালিকায় নাম থাকার পরও বৃহস্পতিবার পুরস্কার পাননি কবি মোহন রায়হান। এদিকে, শেখ হাসিনার ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিস জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
'মববিরোধী' সরকার কি মব নিয়ন্ত্রণ করতে পারবে?
রাষ্ট্র ক্ষমতায় এসেই বিএনপি সরকার মব এর বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এরপরও অল্প সময়ের মধ্যে পর পর কয়েকটি মবের অভিযোগ এসেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরানো ও নিয়োগ নিয়ে এত আলোচনা কেন?
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরানো এবং নিয়োগের বিষয়টি নিয়ে নানা আলোচনা- সমালোচনা চলছে। সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ এবং খাত সংশ্লিষ্টরা। কেন এই পদক্ষেপ নেওয়া হলো, আর নতুন দায়িত্ব নেওয়া গভর্নরকে নিয়েই বা কি জানা যাচ্ছে?
ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
ইরাক আক্রমণের পর এবারই মধ্যপ্রাচ্যে সব থেকে বড় সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর হামলা চালানোর হুমকিও বারবার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে পারমাণবিক চুক্তি নিয়ে এক উত্তেজনাকর পরিস্থিতিতেই আবারও আলোচনা বসছে দুই দেশের প্রতিনিধিরা।
এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
বাংলাদেশ সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। তবে ঈদের ছুটি শুরুর একদিন আগে শবে কদরের ছুটি ও দুইদিন পরে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় মোট ছুটি কোনোভাবে বাড়বে কি না তা নিয়ে প্রশ্ন বা কৌতুহল আছে অনেকের মধ্যে।
ছয়টি সিটি কর্পোরেশনে নির্বাচন নিয়ে 'অনিশ্চয়তা' কাটবে কবে?
চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে ঢাকা উত্তর - দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনে ইসিকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। এই চিঠির পর ইসি যখন নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করে তখনই ওই তিনটিসহ ছয়টি সিটি কর্পোরেশনেই বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার দেখানো নিয়ে 'বিশেষ নির্দেশনা' রাজশাহী রেঞ্জ পুলিশ ডিআইজির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার অন্য মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে 'বিশেষ নির্দেশনা' দিয়েছেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ইসলামের আগে মধ্যপ্রাচ্যের কিছু সভ্যতার রোজা রাখার সংস্কৃতি
ইসলামের আবির্ভাবের আগেও মধ্যপ্রাচ্যে রোজা বা উপবাসের ধারণা প্রচলিত ছিল। বিবিসি আরবি বিভাগের একটি প্রতিবেদন থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ধর্ম ও সভ্যতায় রোজার সংক্ষিপ্ত ইতিহাস
পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন
পাসপোর্ট অফিসে অর্থের বিনিময়ে সহায়তাকারী এজেন্ট বা মধ্যস্থতাকারী, যারা 'দালাল' নামেও অনেকের কাছে পরিচিত, তাদের নিবন্ধনের মাধ্যমে বৈধতা দিয়ে জবাবদিহিতার আওতায় আনতে চাইছে সরকার। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
'জওয়ানরা উল্লাস করছিল কে কতজনকে মেরেছে'
দু'হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের সময় মা ও ভাইয়ের সঙ্গে ৩৬ ঘণ্টা পিলখানায় জিম্মি ছিলেন ফাবলিহা বুশরা। তখনকার হৃদয়বিদারক নৃশংসতার ভয়াল স্মৃতি বিবিসির কাছে তুলে ধরেছেন তিনি।
বিডিআর থেকে বিজিবি - যেভাবে হয়েছিল পুনর্গঠন
আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে-বিডিআর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ২০১০ সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে। পুনর্গঠনের সময় আর কী কী পরিবর্তন এসেছিল?
ফিতরা কী? ইসলাম ধর্মে এর হিসাব কীভাবে করা হয়?
ফিতরা প্রদান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি ‘সদকা’ হিসেবে বিবেচনা করা হয় ইসলামে। সেক্ষেত্রে সওয়াব কম পাওয়া যায় বলে ইসলামের বিধান রয়েছে।
রোজা যেভাবে ইসলাম ধর্মের পাঁচ ফরজের একটি হয়ে উঠল
ইসলামের প্রধান পাঁচটি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। কখন ও কীভাবে রোজা ইসলামের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে উঠলো?
একমাস রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
এক মাস ধরে যখন আপনি রোজা রাখছেন, প্রতিদিন দীর্ঘ সময় না খেয়ে থাকছেন, এর কী প্রভাব পড়ছে আপনার শরীরে? রোজা রাখা কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি ক্ষতিকর?
বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামেও!
সংসদ নির্বাচন ২০২৬
'হ্যাঁ' জয়ী হলেও ভিন্নমত থাকায় জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না
জুলাই সনদের যে সব বিষয়ে নোট অব ডিসেন্ট নেই সে সব প্রশ্নে সংস্কারগুলো নিয়ে তেমন কোনো সংকট দেখছেন না সংবিধান বিশ্লেষকরা। তবে, সংসদের উচ্চকক্ষের গঠন নিয়ে এরই মধ্যে আলোচনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
গণভোট ও সংসদ নির্বাচন এই দুই ভোটের গড় হারে এই পার্থক্য কেন সেটি নিয়ে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে শুক্রবার বিকেলে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুইটি আসনের জাতীয় নির্বাচনের ফলাফল স্থগিত থাকায় কম হয়েছে সংসদ ভোটের হার।
এই নির্বাচন থেকে কী পেল জামায়াতে ইসলামী
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর কাছে অনেক কম আসন পেলেও প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবমিলিয়ে এই নির্বাচন থেকে দলটি আসলে কী পেল বা অর্জন করলো তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত চল্লিশ শতাংশ আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল?
এতগুলো আসনে নিজেদের প্রতিনিধি থাকার ফলে সংসদে যেকোনো আইন প্রণয়ন সহজ হয়, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে পরিচিত সংবিধান পরিবর্তনের সুযোগ তৈরি হয়। কিন্তু অতীতে দেখা গেছে, এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জয় কখনও কখনও 'ফ্যাসিস্ট' শাসক তৈরিতে করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।



















































